শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোয়াজ্জেম হোসেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন (৬৬) গতকাল শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এই প্রবীণ নেতা। তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গণভবন জামে মসজিদে সন্ধ্যা ছয়টায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা। তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং জাসদের সাধারণ সম্পাদক সাংসদ শিরীন আখতার তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।