শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মান্নান আহমেদ
আবদুল মান্নান আহমেদ

আবদুল মান্নান আহমেদ
নিটা কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক ও বার কাউন্সিলের সদস্য আবদুল মান্নান আহমেদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মরহুম বিচারপতি আবু মো. আবদুল্লাহর বড় ছেলে। বিজ্ঞপ্তি।
আবদুর রহিম মোল্লা
নরসিংদীর মনোহরদীর বিশিষ্ট ব্যবসায়ী মনোহরদী পরিবহন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান আবদুর রহিম মোল্লা (৪৫) গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, এক ভাই, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে স্থানীয় পাঁচকান্দি ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নরসিংদী প্রতিনিধি