শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহেলী মির্জা
লেখক ও চিত্রশিল্পী মির্জা ফাহ্মিদা আজীম (সহেলী মির্জা) গত সোমবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজ গ্রাম বিক্রমপুরের রাড়িখালে তাঁকে দাফন করা হয়েছে। আজ শুক্রবার বাদ আসর তাঁর ঢাকার বাসায় (৩২/৬এ, পূর্ব নয়াটোলা, মগবাজার) কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় কুলখানিতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

আবুল হোসেন
জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন (৭৫) গত বুধবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সদর উপজেলার তেঁতুলতলী সরকারি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন। আবুল হোসেন দৈনিক ইত্তেফাক-এর জেলা ও বাংলাদেশ বেতারের রংপুর সংবাদদাতা ছিলেন। জয়পুরহাট প্রতিনিধি|

কুলখানি
মো. আবু তাহের খন্দকার
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রকাশনা কর্মকর্তা মো. আবু তাহের খন্দকারের কুলখানি আজ শুক্রবার বাদ আসর রাজধানীর উত্তরার মরহুমের নিজ বাসভবনে (বাসা- ৩৩ রোড-১৩ সেক্টর-১০ উত্তরা) অনুষ্ঠিত হবে। তিনি গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
জাকেরুল হক চৌধুরী
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা গভর্নর জাকেরুল হক চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১১ জুলাই। এ উপলক্ষে গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি|

বেগম খুরশীদ চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর স্ত্রী বেগম খুরশীদ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ ১১ জুলাই। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতারির আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বেগম খুরশীদ চৌধুরী তৎকালীন বেঙ্গল সিভিল সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য মরহুম আবু মুহম্মদ নাসিরুদ্দিনের ছোট মেয়ে। বিজ্ঞপ্তি।