শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোজহারুল হক
প্রবীণ রাজনীতিবিদ, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম কমিটির দপ্তর সম্পাদক এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোজহারুল হক টুলু (৭১) গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা গুলশান আযাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ১১ অক্টোবর আসরের নামাজের পর তাঁর গুলশানের বাড়িতে কুলখানির আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। মোজাহারুল হকের মৃত্যুতে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ অন্য রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
মো. ফারুক সিকদার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফারুক সিকদার (৭৩) গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের মাঠে জানাজা শেষে কাঁঠালিয়া উপজেলা সদরের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি

আবদুল হাই খান
আবদুল হাই খান

আবদুল হাই খান
বিক্রমপুরের বাসিন্দা শিল্পপতি, সমাজসেবক এবং শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল হাই খান গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বিজ্ঞপ্তি।