শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিন্নাতুন নাহার
খুলনার বাসিন্দা জিন্নাতুন নাহার (৮৩) বার্ধক্যজনিত কারণে স্থানীয় একটি হাসপাতালে গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর জানাজা শেষে খুলনার টুটপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে। জিন্নাতুন নাহার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের শাশুড়ি। বাসস।