শোক
মুহম্মদ সাইদুল্লাহ
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইদুল্লাহ (৮০) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ গতকাল রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার বাদ আসর ধানমন্ডি ৮/এ সড়কে নিজ বাসায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
আতিকুর রহমান
এটিএন বাংলা ও এটিএন নিউজের মেহেরপুর জেলা প্রতিনিধি ও পত্রিকার এজেন্ট আতিকুর রহমান (৪৭) গতকাল রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে মেহেরপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কুষ্টিয়া অফিস।
মজিবুল হক
দৈনিক জাতীয় অর্থনীতির নোয়াখালী প্রতিনিধি এস এম মজিবুল হক (৪৭) শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল রোববার বিকেলে জানাজা শেষে পৌরসভার উত্তর মাইজদী এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নোয়াখালী অফিস
হাসিনা আহমেদ
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা হাসিনা আহমেদ (৮৮) গতকাল রোববার দুপুরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ সোমবার সকালে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর এক ছেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান আহমেদ ইকবাল হাসান। বিজ্ঞপ্তি।