শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহেদুজ্জামান
গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ওয়াহেদুজ্জামান খান (৬৩) গতকাল শুক্রবার বেলা ১১টায় শহরের ডেভিড কোম্পানিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাত ১০টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি|

মৃত্যুবার্ষিকী
সৈয়দ ইশতিয়াক আহমেদ
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১২ জুলাই। এ উপলক্ষে সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি পরিষদ সকালে রাজধানীর বনানীতে মরহুমের কবরে ফাতিহা পাঠ, পুষ্পার্ঘ্য অর্পণ এবং বিকেলে এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। সৈয়দ ইশতিয়াক আহমেদ তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছাড়াও ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।