শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেমায়েত উদ্দিন
হেমায়েত উদ্দিন

হেমায়েত উদ্দিন
মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব কমান্ডার ও হেমায়েত বাহিনীর প্রতিষ্ঠাতা হেমায়েত উদ্দিন (৭৪) (বীর বিক্রম) আর নেই। গতকাল শনিবার ভোরে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
হেমায়েত উদ্দিনের পরিবার জানায়, সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। বিকেল চারটায় কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামের বাড়িতে জানাজার পর মরদেহ দাফন করা হবে। ফরিদপুর অফিস

শাহ মো. নুরুল আলম
শাহ মো. নুরুল আলম

শাহ মো. নুরুল আলম
ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. নুরুল আলম (৭৬) গতকাল শনিবার বিকেলে রাজধানীর উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার উত্তরায় সেক্টর-১৩, রোড-৯ মসজিদে বাদ জোহর প্রথম জানাজা এবং বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। ব্যাংক এশিয়া পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা শাহ মো. নুরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। বিজ্ঞপ্তি।

মোহাম্মদ আব্দুল লতিফ
মোহাম্মদ আব্দুল লতিফ

মোহাম্মদ আব্দুল লতিফ
শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ শুক্রবার রাতে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। মোহাম্মদ আব্দুল লতিফ স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে রেখে গেছেন। সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ মরহুমের বড় ছেলে। গতকাল শনিবার বাদ আসর সাভার উপজেলা ঈদগা মাঠে জানাজা শেষে আব্দুল লতিফের দাফন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।