শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজাউল করিম
সাবেক প্রকৌশলী রেজাউল করিম (৭৬) গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর পুত্রবধূ শারমিনা করিম জানান, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দাফন সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেজাউল করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের বাবা। নিজস্ব প্রতিবেদক

পরিমল কুমার সাহা
শেরপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতি ও গোপালবাড়ী মন্দির উন্নয়ন কমিটির উপদেষ্টা বস্ত্র ব্যবসায়ী পরিমল কুমার সাহা (৮০) গতকাল সোমবার ভোরে জেলা সদর হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল দুপুরে পৌরসভার শেরি মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি জেলা শহরের গোপালবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। শেরপুর প্রতিনিধি