শোক
এস এম ইউসুফ
আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ (৭২) গত সোমবার রাতে ঢাকায় একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। চট্টগ্রামের পটিয়ার মনসা গ্রামে আগামী শুক্রবার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মো. মহিউদ্দিন আহমেদ
নারায়ণগঞ্জের নবীগঞ্জের বাসিন্দা মো. মহিউদ্দিন আহমেদ (৬২) গত সোমবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ নবীগঞ্জ বাগ জান্নাত কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসানের বাবা। তাঁর মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।