শোক
ফজলুল আলম
কথাসাহিত্যিক ফজলুল আলম (৭৫) গতকাল বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয় প্রাঙ্গণে জানাজার পর তাঁর লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। ফজলুল আলম সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার (২০১৪) ও সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার (২০০৮) লাভ করেন। তিনি শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের ছোট চাচা। বিজ্ঞপ্তি।
সালেহা বেগম
ইউনানি ওষুধ শিল্প সমিতির সভাপতি ও নেপচুন ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমেদ সিদ্দিকীর মা সালেহা বেগম (৭৫) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
আমিরুল ইসলাম চৌধুরী
ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (৫৬) গত মঙ্গলবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যকৃতের ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর ছোলনা ঈদগাহ ময়দানে জানাজার পর ছোলনা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ফরিদপুর অফিস