শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ আবদুল কাইয়ুম
খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম (৬৬) গত বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর জানাজা শেষে মহানগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
গোলাম সরোয়ার ফারুক
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার ফারুক (৬৫) গতকাল বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা গৌরনদী ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।