শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পুরান বাজার এলাকার বাসিন্দা শাহিদা বেগম (৫৪) গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ডায়াবেটিক সমিতির সভাপতি শেখ আবদুল হামিদের স্ত্রী। লালমনিরহাট প্রতিনিধি।