শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহীম আলী
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোনা গ্রামের মওলানা ইব্রাহীম আলী (৭৫) গত শুক্রবার বিকেলে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে কটারকোনা জামে মসজিদসংলগ্ন স্থানে তাঁকে দাফন করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি

মৃত্যুবার্ষিকী
কামাখ্যা রঞ্জন ঘোষ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা কামাখ্যা রঞ্জন ঘোষের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুলাই। এ উপলক্ষে রাধানগরের নিজ বাড়ি ও শ্রীশ্রী রাধামাধব আখড়ায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। কামাখ্যা রঞ্জন ঘোষ সাংবাদিক দুলাল ঘোষের বাবা। বিজ্ঞপ্তি|