শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজ উল হক চৌধুরী
নোয়াখালী আইন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফিরোজ উল হক চৌধুরী (৭০) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার নোয়াখালী শহরের লক্ষ্মী নারায়ণপুর এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নোয়াখালী অফিস
নুরুল আফসার
ফেনী শহরের একাডেমি এলাকার আতিকুল আলম সড়কের বাসিন্দা নুরুল আফসার (৬৫) গতকাল বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফেনী ডায়াবেটিক সমিতি ও ফেনী হার্ট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে। ফেনী অফিস।