শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হোসেন
আবুল হোসেন

আবুল হোসেন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সাংসদ ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৮১) গত শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের নামাটারির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। লালমনিরহাট প্রতিনিধি

নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ
জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ (৯২) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুমা আগারগাঁও বায়তুল আমান জামে মসজিদের পাশে ঈদগাহ মাঠে জানাজা শেষে আইডিবি ভবনসংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি