শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুর রহমান
অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি মাহবুবুর রহমান (৪৫) লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে গত সোমবার সিডনির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। তাঁর মরদেহ আগামী সোমবার দেশে পৌঁছানোর কথা। বিজ্ঞাপনী সংস্থা বিটপীতে কর্মজীবন শুরু করে পরে সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে (এসএমসি) দীর্ঘদিন বিপণন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। বিজ্ঞপ্তি
মো. মুহিতুল আলম
ফেনীর জেলা তথ্য কর্মকর্তা মো. মুহিতুল আলম (৫৫) গত সোমবার রাতে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর জেলার মদনপুর গ্রামে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।