শোক
মো. শেখ মুজিবুর রহমান
পিডব্লিউডির সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সাবেক অতিরিক্ত সচিব মো. শেখ মুজিবুর রহমান (৭৫) গতকাল শনিবার সকালে রাজধানীর কল্যাণপুরে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর কল্যাণপুর হাউজিং এস্টেট জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তি
হাছান মাহমুদ দেলোয়ার
সাবেক অতিরিক্ত সচিব হাছান মাহমুদ দেলোয়ার (৬৯) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতনিসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে এবং কাল সোমবার গ্রামের বাড়ি টেকনাফে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি
কুলখানি
শাহেদ কাদেরী
গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন পরিষদের সাবেক যোগাযোগ বিশেষজ্ঞ শাহেদ কাদেরীর কুলখানি আজ রোববার বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএসের তিন নম্বর সড়কের ২২৪ নম্বর বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ৮২ বছর বয়সে গত শুক্রবার রাতে তিনি ইন্তেকাল করেন। তিনি সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীর বড় ভাই। কর্মজীবনে তিনি পাকিস্তান ইসলামিক একাডেমি, বিটিএমসি ও বিএসএমসিতেও কাজ করেছেন। বিজ্ঞপ্তি
মৃত্যুবার্ষিকী
সোফিয়া হাসনা জাহান আলী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সোফিয়া হাসনা জাহান আলীর ২০তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি