শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শরীয়ত রসুল
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান সৈয়দ শরীয়ত রসুল (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন সৈয়দ শরীয়ত রসুল। সৈয়দ শরীয়ত রসুল স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
সৈয়দ শরীয়ত রসুলের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও বাঞ্ছারামপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি