শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইসমাইল
অবসরপ্রাপ্ত উপসচিব ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা তিনটায় চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দিলীপ সেনগুপ্ত
চট্টগ্রামের বাসিন্দা দিলীপ সেনগুপ্ত (৮০) গত রোববার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছনদন্ডি ইউনিয়নের গ্রামের বাড়িতে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার উত্তম সেনগুপ্তের বাবা। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও প্রেসক্লাব শোক প্রকাশ করেছে।

সাহিদা আক্তার
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার বাসিন্দা মৃত দানা মিয়ার স্ত্রী সাহিদা আক্তার (৭৫) গতকাল সোমবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ এশা কান্দিপাড়া জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনের ফুফু। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি