শোক
এ কে এম হানিফ
বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক সাংবাদিক এ কে এম হানিফ (৭০) গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
মো. বজলুর রহমান
বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউপির সাবেক চেয়ারম্যান মো. বজলুর রহমান (৬৪) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১০টায় লাকুরতলা গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আবু নছরত বরকত উল্লাহ
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আবু নছরত বরকত উল্লাহ (৫০) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি