শোক
মনোরঞ্জন নাথ
ফেনী শহরের ব্যবসায়ী মনোরঞ্জন নাথ (৮৭) গত শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন রাতে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামের পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ-এর জেলা প্রতিনিধি শুকদেব নাথের বাবা। ফেনী অফিস
সুশীল কুমার দাস
পটুয়াখালীর লাহালিয়া নলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুশীল কুমার দাস (৭৫) গতকাল শনিবার ভোরে মারা গেছেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল দুপুরে পটুয়াখালী নিউ মার্কেট-সংলগ্ন মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি ফোরের পটুয়াখালী প্রতিনিধি সঞ্জয় কুমার দাসের বাবা। পটুয়াখালী অফিস
আজনা বেগম
ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস মোল্লাহর মা আজনা বেগম চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি