শোক
আহম্মদ আলী
বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের ডুমুরিগ্রাম গ্রামের মুক্তিযোদ্ধা আহম্মদ আলী (৬৫) গতকাল রোববার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। বাদ জোহর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
নাসির আহমদ
শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চবিদ্যালয়ের সাবেক হেড মাওলানা নাসির আহমদ গত শনিবার দিবাগত রাত তিনটায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কটারকোনা গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিটিআরআই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা শোক প্রকাশ করেছেন। কমলগঞ্জ প্রতিনিধি|