শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর খান
আলমগীর খান

আলমগীর খান
বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও দৈনিক জনকণ্ঠ-এর উপব্যবস্থাপক আলমগীর খান (৬৭) গত মঙ্গলবার রাজধানীতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর নিজ বাসায় অনুষ্ঠিত হবে। আলমগীর খানকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

হাফিজ আনসারী
পঞ্চগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা হাফিজ আনসারী (৯৬) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়েসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার স্থানীয় বালিকা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাফিজ আনসারী তৎকালীন পঞ্চগড় মহকুমা এবং জেলা প্রতিষ্ঠা আন্দোলনের রূপকার ছিলেন। ১৯৭৪ সালে তিনি পঞ্চগড় প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, দৈনিক আজাদ, দৈনিক দেশসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। পঞ্চগড় প্রতিনিধি

স্নিগ্ধা চন্দ
খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক স্নিগ্ধা চন্দ (৪৩) সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টাঙ্গাইলের রানী দিনমণি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। স্নিগ্ধা চন্দ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী প্রীতিশ কুমার রায় খুলনার সরকারি বিএল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। স্নিগ্ধা চন্দের শ্রাদ্ধক্রিয়া ৩১ জানুয়ারি টাঙ্গাইলের ছোট কালীবাড়িতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

অজি উল্যাহ ভূঁঞা
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের অধিবাসী ও সমাজসেবক অজি উল্যাহ ভূঁঞা (৭৫) বার্ধক্যজনিত রোগে গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে জানাজার পর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁঞার বাবা। ফেনী অফিস