শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজি রফিক উল্যাহ্
নোয়াখালীর স্থানীয় দৈনিক জাতীয় নিশান পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজি রফিক উল্যাহ্ (৮৫) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জের একলাশপুরের গাবুয়া এবং জেলা শহরে শহীদ ভুলু স্টেডিয়ামে পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস

মো. গোলাম মর্তুজা
নোয়াখালীর সেনবাগ থেকে প্রকাশিত দৈনিক আত্ম-অধিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. গোলাম মর্তুজা (৫০) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস