শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুল হক
চট্টগ্রামের আমিরবাগ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামসুল হক (৫২) গত সোমবার সকালে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতে কাতালগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। বিজ্ঞপ্তি

মোফাজ্জল হোসেন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী তাড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন (৬৬) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার পৌর শহরের লোকোসেড় ঈদগা মাঠে এবং চুনিয়াপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলামের চাচা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি