শোক
ফয়েজ আহম্মদ
ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধুনালুপ্ত ছাগলনাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মদ (৭০) গতকাল বুধবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে উপজেলার বাঁশপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে। ফেনী অফিস
মাবিয়া খাতুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা মাবিয়া খাতুন (১০৩) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার জোহরের নামাজের পর জানাজা শেষে রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি সমাজসেবক প্রয়াত আবদুচ ছাত্তারের স্ত্রী এবং আনোয়ারা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বাংলাপোস্ট২৪.কম নামের অনলাইন পত্রিকার সম্পাদক এম আলী হোসেনের মা। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
মৃত্যুবার্ষিকী
মো. আবদুর রশীদ
সাবেক সাংসদ মো. আবদুর রশীদের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রাজধানীর বনানীতে তাঁর বাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
নাহিদুল হক খান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ও ছাত্রদল নেতা নাহিদুল হক খানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ৯ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রাজধানীর উত্তর শাহজাহানপুরে নিজ বাসায় বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি