শোক
মহর উদ্দিন
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মুক্তিযোদ্ধা মহর উদ্দিন (৭২) গতকাল রোববার ভোরে উপজেলা সদরের আমবাগান এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ জোহর ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম এবং নিজ গ্রাম পানকাতায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। টাঙ্গাইল প্রতিনিধি
আহসান হাবীব
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রামের বাসিন্দা আহসান হাবীব (৬৮) গতকাল রোববার দুপুরে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব রাজধানীর বনশ্রী মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার নিজ গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হবে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের বার্তা সম্পাদক হাসান ইমামের বাবা। বিজ্ঞপ্তি