শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আসিফ জাহিদ
মোহাম্মদ আসিফ জাহিদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি শহরে ৩৩ বছর বয়সে গত বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, একমাত্র সন্তান ইথান জাহিদসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে বৃহস্পতিবার দক্ষিণ ফ্লোরিডার মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি

শেখর রায় চৌধুরী
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ডাকবাংলো সড়ক এলাকার বাসিন্দা শেখর রায় চৌধুরী (৫৫) গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি বন বিভাগের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ছিলেন। শেখর রায় চৌধুরী স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় পারিবারিক শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শেখর রায় চৌধুরী জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীর বড় ভাই। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

রেজাউল করিম
সাবেক ভারপ্রাপ্ত সচিব রেজাউল করিম (৮৫) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার ধানমন্ডি ঈদগাহ মসজিদে মরহুমের জানাজার পর আজিমপুর কবরস্থানে বাবার কবরে তাঁর মরদেহ দাফন করা হয়। রেজাউল করিম সাবেক বিভাগীয় কমিশনার মরহুম সিরাজুল করিমের জ্যেষ্ঠ পুত্র। বিজ্ঞপ্তি

নমিতা রানী পাল
ফেনীর দাগনভূঞা উপজেলার রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নমিতা রানী পাল সম্প্রতি মারা গেছেন। তাঁর আত্মার শান্তি কামনার জন্য সব শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীর কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি