শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল মোহসীন
সাবেক অতিরিক্ত সচিব আবুল মোহসীন (৭৮) গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডি আবাসিক এলাকার তাকওয়া মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। কর্মজীবনে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি লেখালেখির সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন। দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়। তাঁর স্মৃতিচারণামূলক গ্রন্থ কিছু স্মৃতি কিছু কথা। আবুল মোহসীন কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল ফজলের ছেলে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নূরুল হক
বাগেরহাট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. নূরুল হক (৬৮) গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী রেখে গেছেন। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের নিজ বাড়িতে তাঁর মরদেহ দাফন করা হবে। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে সদরঘাটের বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মৃত্যুবার্ষিকী
কাদের সরকার
অ্যাডভোকেট কাদের সরকারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ জুলাই। তিনি ২০০০ সালের এই দিনে ৪০ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ার স্নিগ্ধা আবাসিক এলাকার মসজিদে বাদ আসর
মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নাজাহ জায়ান
জনপ্রিয় টেলিভিশন টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের মেয়ে নাজাহ জায়ানের ষষ্ঠ মৃতুবার্ষিকী আজ ১৫ জুলাই। এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আজ দিনব্যাপী পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মাত্র চার মাস ছয় দিন বয়সে নাজাহ জায়ান ২০০৮ সালের এই দিনে নিজ বাসভবনে ইন্তেকাল করে। বিজ্ঞপ্তি।
আবুল খায়ের মজুমদার
ব্যবসায়ী আবুল খায়ের মজুমদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৫ জুলাই। এ উপলক্ষে আজ মরহুমের গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার পৌর এলাকার ‘মজুমদার হাউসে’ পবিত্র কোরআনখানি, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।