শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাখাওয়াত হোসেন
সাখাওয়াত হোসেন

সাখাওয়াত হোসেন
বাংলাদেশ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিআইএম) সাবেক মহাপরিচালক সাখাওয়াত হোসেন (৬৬) গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইবোনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত ঈদগাহ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের কুলখানি আগামীকাল শুক্রবার বাদ আসর তাঁর নিজ বাসায় (বাড়ি নম্বর ৫৭, সড়ক ৩/এ, ধানমন্ডি আবাসিক এলাকা) অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।

মো. মোজাম্মেল হোসেন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বি এস ডাঙ্গি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন (৬৬) গত মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে স্থানীয় হাজীডাঙ্গি কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ফরিদপুর অফিস