শোক
ধীরেন্দ্রনাথ সাহা
নড়াইল-১ আসনের সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা (৮৫) গতকাল বুধবার দুপুরে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের বারইপাড়া গ্রামে নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চার ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আওয়ামী লীগ থেকে দুবার এবং বিএনপি থেকে একবার সাংসদ নির্বাচিত হন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আলম সরদার
যশোরের মনিরামপুর উপজেলার মুক্তিযোদ্ধা আলম সরদার (৭২) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যশোর প্রতিনিধি
মো. মোসলেহ উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. মোসলেহ উদ্দিন (৬৬) গত মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ওই দিন সন্ধ্যায় গোবিন্দপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নারগিস ইসসাম নাজমা
মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা নারগিস ইসসাম নাজমা (৬৬) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ জোহর গ্রিন রোডের ডরমিটরি মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তিনি সাবেক মন্ত্রী মীজানুর রহমান শেলীর ছোট বোন। বিজ্ঞপ্তি
সারওয়ার আহমদ বকুল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের ব্যবসায়ী সারওয়ার আহমদ বকুল (৪৯) গত মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শিংরাউলী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। কমলগঞ্জ প্রতিনিধি
বিমল দেব কানুনজ্ঞ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ওষুধ ব্যবসায়ী বিমল দেব কানুনজ্ঞ (৬২) গত মঙ্গলবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে মারা গেছেন। ওই রাতেই শমশেরনগর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কমলগঞ্জ প্রতিনিধি