শোক
গোলজার হোসেন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা গোলজার হোসেন (৭০) গতকাল শুক্রবার ভোরে ধানগড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। বাদ জুমা উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ধানগড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মো. হাফিজুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান (৬৪) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আবেদা খাতুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী এলাকার বাসিন্দা আবেদা খাতুন (৬৫) গতকাল শুক্রবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেলে একই এলাকার আজিজুর রহমান উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে ঘুণ্টিবাজার-সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানের মা। লালমনিরহাট প্রতিনিধি