শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দা খোদেজা বেগম
ব্রাহ্মণবাড়িয়ার কোয়েরতলা এলাকার বাসিন্দা সৈয়দা খোদেজা বেগম (৮০) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, পাঁচ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ এশা ব্রাহ্মণবাড়িয়া শহরে জানাজা শেষে কোয়েরতলা পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার মা। বিজ্ঞপ্তি

মো. আবদুল হামিদ
সুনামগঞ্জ শহরের সোমপাড়া এলাকার বাসিন্দা শিক্ষক মো. আবদুল হামিদ (৫০) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ বুধবার দুপুরে জানাজা শেষে পৌর শহরের মরাটিলা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। সুনামগঞ্জ প্রতিনিধি