শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. অয়ালিউর রহমান
নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. অয়ালিউর রহমান (৭০) গত মঙ্গলবার রাতে নড়াইল শহরের মহিষখোলায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে নড়াইল পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহরের পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

আজিম উদ্দিন
জয়পুরহাটের আক্কেলপুর ফজরউদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আজিম উদ্দিন (৯৫) গত মঙ্গলবার রাতে আক্কেলপুর পৌর শহরের কলেজপাড়ায় তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার মেয়ে, তিন ছেলেসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর আক্কেলপুর মুজিবর রহমান ডিগ্রি কলেজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি