শোক
ফজলুল হক
মুক্তিযোদ্ধা ফজলুল হক খান (মাঝার মিয়া) (৭৭) ১৪ জুলাই দিবাগত রাত পৌনে দুইটার দিকে মিরপুর ডেলটা হাসপাতালে ফুসফুসে সমস্যার কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি সিঙ্গাইর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি দায়িত্বে ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর বারিগ্রাম এস এ খান উচ্চবিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
ফিরোজ উল হাসান চৌধুরী
টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক লোককথা পত্রিকার সম্পাদক মো. ফিরোজ উল হাসান চৌধুরী (৬০) গতকাল মঙ্গলবার ভোরে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে রেখে গেছেন। গতকাল বাদ জোহর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ কালিহাতী উপজেলার মাইস্তা গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে চৌধুরীবাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। টাঙ্গাইল প্রতিনিধি|