শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুকা রানী মজুমদার
ফেনী শহরের বাঁশপাড়া কোয়ার্টারের বাসিন্দা অনুকা রানী মজুমদার (৮৬) গতকাল শনিবার সকালে নিজ বাসভবনে মারা গেছেন। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বিকেলে শহরের পূর্ব উকিলপাড়ায় পেট্রোবাংলা এলাকার মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। তিনি ফেনীতে প্রথম আলোর বিক্রয় পরিবেশক মেসার্স সাফায়েত হোসেন এজেন্সির ব্যবস্থাপক বিভু রঞ্জন মজুমদারের মা। ফেনী অফিস