শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমেন্দ্র নারায়ণ সরকার
বিনা পয়সায় চিকিৎসাসেবা দেওয়া রমেন্দ্র নারায়ণ সরকার গত সোমবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে মিটফোর্ড মেডিকেল স্কুল থেকে ডিপ্লোমা করার পর সরকারি চাকরিতে যোগ দেন তিনি। অবসরের পর তিনি বাঙ্গালপাড়া গ্রামে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেন এবং বিনা পয়সায় চিকিৎসাসেবা দিতেন। রমেন্দ্র নারায়ণ ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির গবেষক ও সাংবাদিক তরুণ সরকারের বাবা। গতকাল মঙ্গলবার প্রয়াত রমেন্দ্র নারায়ণ সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ৬ এপ্রিল গ্রামের বাড়িতে হবে তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠান। বিজ্ঞপ্তি

মৃত্যুবার্ষিকী
প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ মার্চ। এ উপলক্ষে আজ টাঙ্গাইলের ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ও করটিয়া সরকারি সা’দত কলেজে শোভাযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া, ঢাকার প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতি সংঘ ও ইবরাহীম খাঁ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি