শোক
কে আলী
কুমিল্লার আদি পরিবহন ব্যবসায়ী ও কুমিল্লা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক করম আলী (কে আলী) (৯২) গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আদর্শ সদর উপজেলার চম্পকনগর নিজ বাড়িতে বার্ধক্যের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১০ ছেলে ও ৯ মেয়ে রেখে গেছেন। আজ বাদ জুমা চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি কুমিল্লা ক্লাবের সদস্য মো. জহিরুল ইসলামের বাবা। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|
মৃত্যুবার্ষিকী
মঞ্জুরুল ইসলাম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মঞ্জুরুল ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন ও আরামবাগ এতিমখানায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বাদ আসর কমলাপুর মাটিয়া কবরস্থান জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ফরিদপুর অফিস|
মির্জা মোরাদুজ্জামান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপির সাবেক সভাপতি মির্জা মোরাদুজ্জামানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সকাল নয়টায় মালশাপাড়া কবরস্থানে পবিত্র কোরআনখানি, বেলা ১১টায় কবর জিয়ারত ও বাদ আসর মরহুমের ধানবান্ধির বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মির্জা মোরাদুজ্জামান ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ|