শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসুদুর রহমান
অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান গতকাল হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৫৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর শনিবার রমনা থানা মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
আশরাফ আলী খান
টাঙ্গাইল জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা মো. আশরাফ আলী খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। এ উপলক্ষে কোরআনখানি ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।