শোক
এম এহিয়া খান
বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক এম এহিয়া খান (৮৯) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গত শুক্রবার বাদ জুমা গোপীবাগ জামে মসজিদে জানাজা শেষে মিরপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. কাজিমদ্দিন
পঞ্চগড়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কাজিমউদ্দিন (৬৫) গতকাল শনিবার বেলা ১১টায় স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মো. কাজিমউদ্দিন পঞ্চগড় প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমানের বাবা। পঞ্চগড় প্রতিনিধি|
আবদুল মালেক মিয়া
রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল মালেক মিয়া (৫৭) গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে ঢাকার আলমারকাজুল ইসলামে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল রাত সোয়া ১০টায় গোয়ালন্দ বাজার শহিদ মহিউদ্দিন আনছারক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ পৌর কবরস্থানে দাফন করার কথা।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মো. আবদুল মতিন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মো. আবদুল মতিন (৬৪) গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবাসিক এলাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার বাদ ফজর বুয়েট কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সদর উপজেলার বানীপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
ইউসুফ আলী হাওলাদার
মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী হাওলাদার গত শুক্রবার রাতে পশ্চিম ঝালকাঠির নিজ বাসভবনে (১০৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় পশ্চিম ঝালকাঠির ইছানিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ঝালকাঠি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের বাবা। ঝালকাঠি প্রতিনিধ|
মৃত্যুবার্ষিকী
বাবু ফরিদী
জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর শাখার সাবেক সভাপতি কবি বাবু ফরিদী (অ্যাডভোকেট কমল কৃষ্ণ গুহ)-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ফরিদপুরের গোয়ালচামটে তাঁর নিজ বাসায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।