শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফতাবুন নাহার
রংপুরের ভাষাসৈনিক আফতাবুন নাহার (১০১) গতকাল রোববার বেলা ১১টায় শহরের জে এন সি রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। গতকাল রাত ১০টায় শহরের নূরপুর হোমিওপ্যাথিক কলেজসংলগ্ন মসজিদে জানাজা শেষে নূরপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর

আনোয়ার হোসেন
জকিগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাউল্লাহ (৭৫) গতকাল রোববার বেলা আড়াইটায় পৌর শহরের পিরেরচকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১০ ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বেলা দুইটায় জকিগঞ্জ টাউন ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট

মৃত্যুবার্ষিকী
এস এম আবুল হুসাইন
টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি কলেজের প্রতিষ্ঠাতা এস এম আবুল হুসাইন উয়ায়সীর দ্বিতীয় মৃত্যুবর্ষিকী আজ ২১ জুলাই। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। কর্মজীবনে এস এম আবুল হুসাইন টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ, সরকারি কুমুদিনী মহিলা কলেজ, সরকারি ইবরাহীম খাঁ কলেজ ও ধনবাড়ী কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এ ছাড়া টাঙ্গাইল শহরে অবস্থিত সরকারি শেখ ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ও বাসাইল-হামিদিয়া কলেজে তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।