শোক
আহসানুল হাকিম টুটুল
অধুনালুপ্ত মাসিক সাহিত্য পত্রিকা শৈলীর সহকারী সম্পাদক, সিনিয়র সংবাদকর্মী আহসানুল হাকিম (টুটুল) গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি উচ্চরক্তচাপসহ ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি আশির দশকের মাঝামাঝি মিনার মাহমুদ সম্পাদিত সাপ্তহিক বিচিন্তায় সংবাদকর্মী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। আহসানুল হাকিম অকালপ্রয়াত বিশিষ্ট কবি নাসিমা সুলতানার স্বামী ছিলেন। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
রফিকুল আনাম খান
দৈনিক ইত্তেফাক-এর সাবেক ফটো সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল আনাম খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৫ জুলাই শুক্রবার। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী গ্রামের স্থানীয় মসজিদে ২৬ জুলাই শনিবার ইফতার এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মোস্তাক আহমেদ
বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোস্তাক আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ রমজান শুক্রবার। এ উপলক্ষে আজ ফরিদগঞ্জ উপজেলার মরহুমের নিজ বাড়ি চাঁদপুর গ্রামের (নয়াহাট সরকারবাড়ি) সরকারবাড়ির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং রাতে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের সব আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিক, শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। মোস্তাক আহমেদ দৈনিক যুগান্তর-এর মফস্বল সম্পাদক মহিউদ্দিন সরকারের বাবা। উল্লেখ্য, গত ১৪৩৪ হিজরি ২৬ রমজান ও ২০১৩ সালের ৫ আগস্ট তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।