শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালাল উদ্দীন আহম্মেদ
নওগাঁর সাপাহার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন আহম্মেদ (৭২) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় নিজ বাড়ি উপজেলার মহজিদপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|

মৃত্যুবার্ষিকী
মতলেব ভূঞা
সাবেক এমপি এবং পার্লামেন্টারি সেক্রেটারি ও মুসলিম লীগ নেতা আবদুল মতলেব ভূঞার ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই। এ উপলক্ষে মরহুমের নরসিংদী জেলার রামপুরার বাসভবন ও মসজিদ, এ ছাড়া ঢাকার মিরপুর-১১ নম্বর সেকশনের বাড়িতে দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

এম এ চাকলাদার
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ এম এ চাকলাদারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই। এ উপলক্ষে তাঁর বাসভবন ও পারিবারিক গোরস্থানে দোয়া-মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া আলহাজ এম এ চাকলাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের গরিব-দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এম এ চাকলাদার ম্যাক্সওয়েল গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।