শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রাহিদ হাসান
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা মো. রাহিদ হাসান (২৭) ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে গত বুধবার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর বাবার নাম মেহেদি হাসান, মায়ের নাম মেহেরুন নেসা। তিনি বাংলাদেশে মজিলার প্রতিনিধি এবং সক্রিয় স্বেচ্ছাসেবক ছিলেন। বিজ্ঞপ্তি।

কুলখানি
মোহাম্মদ মোশারফ হোসেন
সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশারফ হোসেনের কুলখানি আজ ২ আগস্ট বাদ আসর রাজধানীর মিরপুর, সেকশন-১-এর (দারুস সালাম রোড) এটিএন পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। গত বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মোহাম্মদ মোশারফ হোসেন সাবেক সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেগম আশরাফুন নেছা মোশারফের স্বামী। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
সৈয়দ মাহমুদ হোসেন
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে আজ বাদ আসর হাইকোর্ট মাজার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ১৯৮২ সালের এই দিনে ৬৫ বছর বয়সে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন ইন্তেকাল করেন। ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।

হাবিবুর রহমান
নয়াবাজার কাগজ ব্যবসার প্রতিষ্ঠাতা মরহুম হাসমত উল্যাহ সাহেবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাবিবুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এই উপলক্ষে মরহুমের লক্ষ্মীপুর জেলার পোদ্দারবাজারের বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।