শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দীন সাজ্জাদ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সালাউদ্দীন সাজ্জাদ (৭০) গত ২৪ জুলাই ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বুরুণ্ডি গ্রামের ভুঁইয়াবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে দাফন করা হয়। সালাউদ্দীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্টুডিও নির্বাহীর দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় বাংলাদেশ বেতার ঢাকার প্রযোজনা সহকারী পদে যোগ দিয়ে ১৯৯৮ সালে অবসরে যান। তাঁর মৃত্যুতে স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদের আহ্বায়ক কামাল লোহানী, সদস্যসচিব মনোয়ার হোসেন খান, আশরাফুল আলম, আশফাকুর রহমানসহ সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

মনিরা ইয়াসমিন
গাজীপুরের বড়ইবাড়ী এ কে ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের জীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মনিরা ইয়াসমিন (৪৭) গত ২৭ জুলাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরিতে জানাজা শেষে তাঁর মরদেহ গাজীপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। মনিরা ইয়াসমিন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. এমরান চৌধুরীর স্ত্রী। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
ইনতাজ আলী
গাইবান্ধার অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা ইনতাজ আলীর পঞ্চম মৃত্যুবাষির্কী আজ সোমবার। এ উপলক্ষে আজ বাদ আসর গাইবান্ধা থানা মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনতাজ আলী সাদুল্যাপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও দৈনিক ভোরের কাগজ-এর জেলা প্রতিনিধি জহুরুল কাইয়ুমের বাবা। গাইবান্ধা প্রতিনিধি|