শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারুনুর রশীদ চৌধুরী
অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও ইউনিসেফ বাংলাদেশের পরামর্শক মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ চৌধুরী (৮৬) গত ২৭ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। চার দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. মঞ্জুরুল আলম মঞ্জুল
সোনালী ব্যাংকের সাবেক মুখ্য কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল আলম মঞ্জুল (৬০) গত শুক্রবার রাতে খুলনায় এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত শনিবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
আবদুর রহিম
সাতক্ষীরার তালা বি দে হাই স্কুলের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আবদুর রহিম (৭৮) গত রোববার রাত ১০টার দিকে তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মো. আবদুর রহিম রংপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রাজ্জাকের বাবা। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সুশীলা বালা
ফরিদপুরের প্রবীণ ধাত্রীমা সুশীলা বালা সাহা (১০২) গতকাল সোমবার বিকেল পৌণে তিনটার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।তিনি সবার কাছে ধাত্রীমা হিসেবে পরিচিত ছিলেন। গতকাল সন্ধ্যায় শহরের ব্যাপ্টিস্ট গির্জায় অন্তিম প্রার্থনা শেষে খ্রিষ্টান মিশন হাউস কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। ফরিদপুর অফিস।

মৃত্যুবার্ষিকী
এম এ হালিম চৌধুরী
টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালের সাবেক ডেপুটি সুপার ও চিফ রেডিওলজিস্ট এম এ হালিম চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ৫ আগস্ট। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবর জিয়ারত, শংকর জামে মসজিদ ও নীলফামারীর জলঢাকা উপজেলার বালগ্রামে নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জীবদ্দশায় এম এ হালিম নাইজেরিয়ার কানু শহরের মোরতালা মোহাম্মদ হাসপাতালে চিফ রেডিওলজিস্টের দায়িত্বও পালন করেন।বিজ্ঞপ্তি।