শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসনে আরা বেগম
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপপরিচালক, প্রশিক্ষণ ও পেশা উন্নয়ন পরিদপ্তর হোসনে আরা বেগম (৫২) গতকাল ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। গতকাল বাদ আসর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ ঘোড়াশালে দাফন করার কথা। তাঁর মৃত্যুতে পিডিবি চেয়ারম্যান মো. আবদুহু রুহুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।

মো. ইউনুছ মজুমদার
কুমিল্লার চৌদ্দগ্রামের চরপাড়া গ্রামের ব্যবসায়ী মো. ইউনুছ মজুমদার ওরফে আনিছ (৮০) গত মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লা নগরের দক্ষিণ ঠাকুরপাড়া বড় মসজিদের সামনে প্রথম জানাজা ও বাদ মাগরিব চরপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামীকাল শনিবার তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

এ এস এম মুহিউদ্দিন মিয়া
পটুয়াখালীর বাউফল উপজেলার মোহসেনুদ্দীন নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির উপজেলা শাখার সহসভাপতি এ এস এম মুহিউদ্দিন মিয়া (৬৯) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধ|