শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা আবদুল মান্নান
বাংলাদেশ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মুক্তিযোদ্ধা আবদুল মান্নান (৬৮) গতকাল শুক্রবার সকালে কুমিল্লায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ আসর দেবীদ্বার উপজেলার নদীয়াবাদ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিডিএইচটিএর সাবেক মহাসচিব মো. সেলিম মোল্লা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।