শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহম্মদ ইউসুফ আলী
ঢাকা ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের সাবেক ঊর্ধ্বতন ক্রয় কর্মকর্তা মোহম্মদ ইউসুফ আলী (৯০) ৫ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়। গতকাল শুক্রবার বাদ জুমা মরহুমের কাজীপাড়ার বাসভবনে তাঁর কুলখানি ও কাজীপাড়ার দুটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহানের বাবা। বিজ্ঞপ্তি।